বদলে যাচ্ছে অ্যান্ড্রয়েডের নামকরণ

২৩ আগষ্ট, ২০১৯ ২১:৫২  
এখন থেকে আর বিভিন্ন মিষ্টির নামে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নামকরণ হবে না। বর্তমানে বেটা টেস্টিংয়ে থাকা অ্যান্ড্রয়েড কিউ আসবে অ্যান্ড্রয়েড ১০ নামে। আর এটি হবে বিগত দশ বছর ধরে চলা ধারাবাহিকতার ইতি। একটি ব্লগ পোস্টে নতুন নামকরণের কারণ জানানো হয়েছে। গুগল জানিয়েছে, গ্রাহকদের ফিডব্যাক অনুযায়ী অনেকেই ললিপপ, কিটক্যাট, মার্শম্যালো ইত্যাদি নামকরণ বুঝতে পারেনি। তাই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই মোবাইল অপারেটিং সিস্টেমটির নামকরণ সবার বোঝার উপযোগী হতে হবে। আর এজন্য অ্যান্ড্রয়েড কিউ অপারেটিং সিস্টেমের নামকরণ হবে অ্যান্ড্রয়েড ১০। শুধু নাম নয়, অ্যান্ড্রয়েডের ফন্ট এবং কালারেরও পরিবর্তন আনা হচ্ছে। নতুন অফিশিয়াল লোগোতে অ্যান্ড্রয়েড লেখাটি কালো রঙে দেখা যাবে। এটি সবুজ শেড থেকে ব্ল্যাকে বদলাবে। উল্লেখ্য, গুগলের সর্বশেষ প্রকাশিত তথ্যমতে বিশ্বে বর্তমানে ২৫০ কোটিরও বেশি ডিভাইস অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলছে। ডিবিটেক/বিএমটি